ধর্ষণ ও যৌন হয়রানি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রিফাত আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আলম হোসেন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা দিলারা জামান, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন