× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানববন্ধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:০৮ এএম

মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কথিত মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আশরাফুল ইসলাম (সেলিম) নামের এক ব্যক্তির বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার সকালে নবীনগর-রাধিকা সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে নারুই-ব্রাহ্মণহাতা মাদ্রাসার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা বখতিয়ার আহমেদ মহসিন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সফিকুল ইসলাম সফু, জাকির মেম্বার, হানিফ মেম্বার, মহসিন মাস্টার ও মো. সজিব। বক্তারা অভিযোগ করেন, আশরাফুল ইসলাম (সেলিম) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িত। তাদের দাবি, এ কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!