× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:২২ এএম

নিখোঁজের তিনদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:২২ এএম

নিখোঁজের তিনদিন পর মাদ্রাসা  ছাত্রের মরদেহ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিনদিন পর রেদুয়ান মাহমুদ (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত রেদুয়ান মাহমুদ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের আলিম মিয়ার ছেলে। সে স্থানীয় ইদ্রিসিয়া দারুল উলুম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে পরিবারের অগোচরে রেদুয়ান খোলাবাড়ি এলাকায় যমুনা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে সন্ধ্যার পর সন্ধান না মেলায় অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। সোমবার দুপুরে চর ডাকাতিয়া হাজারী এলাকায় যমুনা নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘নিখোঁজ শিশুটির মরদেহ নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!