মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ধনাশী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গতকাল বুধবার সকালে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেøাগান দেন এবং মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনাশী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বিএম নাজির হোসেন নসু, সমাজসেবক মো. জামাল ভূঁইয়া এবং মো. ফায়েজ সরকার। এ ছাড়া এলাকার বিভিন্ন সৃজনশীল ও সচেতন ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন