× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:৫৯ এএম

বাজেটে সৌরবিদ্যুৎ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘বড় সুখবর’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:৫৯ এএম

বাজেটে সৌরবিদ্যুৎ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘বড় সুখবর’

নবায়নযোগ্য জ¦ালানি, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ সুবিধা রাখা হচ্ছে প্রস্তাবিত নতুন বাজেটে। এসব খাতকে এগিয়ে নিতেই সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। নবায়নযোগ্য জ¦ালানির ব্যবহার বাড়ানো, ডিজিটাল অর্থনীতিকে উৎসাহ দেওয়া এবং গণপরিবহনকে আরও সাশ্রয়ী করতে বাজেটে একাধিক কর ও শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে সৌরবিদ্যুৎ খাতে বড় ধরনের শুল্ক-কর ছাড়, সৌরবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য আয়কর অব্যাহতি, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের আয়ের ওপর উৎসে কর প্রত্যাহার এবং মেট্রোরেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

জানা গেছে, আগামী বাজেটে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি আমদানির ওপর বিদ্যমান উচ্চ শুল্ক-কর উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগ নিতে পারে সরকার। বর্তমানে কিছু যন্ত্রাংশে মোট শুল্কভার ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত থাকলেও নতুন বাজেটে তা ১৫ শতাংশের নিচে নামিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে। এ ছাড়া সৌরবিদ্যুৎ খাতে আয়কর অব্যাহতি সৌরবিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে সরকার ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত আয়কর অব্যাহতি দেওয়ার পরিকল্পনা করেছে।

বর্তমানে সোলার প্যানেলে মোট শুল্কভার প্রায় ২৭ শতাংশ, ইনভার্টারে প্রায় ২৯ শতাংশ এবং পিভি-ডিজি (সোলার বা ফটোভোলটাইক সিস্টেম ও ডিজেল জেনারেটর) কন্ট্রোলারে প্রায় ৮৯ শতাংশ পর্যন্ত কর রয়েছে। ডিসি (ডিরেক্ট কারেন্ট) কেবল, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, মাউন্টিং স্ট্রাকচার ও অন্যান্য সহায়ক যন্ত্রাংশেও উচ্চ কর বহাল রয়েছে।

খাত সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের নবায়নযোগ্য জ¦ালানি উপকরণের ৯০ থেকে ৯৫ শতাংশ আমদানিনির্ভর হওয়ায় এই করকাঠামো প্রকল্প ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিচ্ছে এবং বিনিয়োগ নিরুৎসাহিত করছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা বলেন, ‘জ¦ালানি নিরাপত্তা নিশ্চিত করা, কার্বন নিঃসারণ কমানো এবং বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যেই এসব কর ও শুল্ক সুবিধা দেওয়া হচ্ছে। সরকার ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে প্রায় ১ হাজার ১৭৪ মেগাওয়াট সক্ষমতার বিভিন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নাধীন।’ তবে কেবল ছাড় নয়; নবায়নযোগ্য জ¦ালানির শুল্কায়ন পদ্ধতি পরিবর্তনের দাবি জানিয়েছেন এই খাতের ব্যবসায়ীরা।

এদিকে আগামী বাজেটে সৌরবিদ্যুৎ খাতে আয়কর অব্যাহতি সৌরবিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে সরকার ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত আয়কর অব্যাহতি দেওয়ার পরিকল্পনা করেছে। কর আইন, ২০২৩-এর ধারা ৭৬ অনুযায়ী এই সুবিধা আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে।

এই সুবিধা পেতে হলে প্রতিষ্ঠানকে নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে। পাশাপাশি নেট মিটরিং নির্দেশিকা-২০২৫ অনুযায়ী অনুমোদন নিতে হবে এবং বিদ্যুৎ বিক্রির ক্ষেত্রে পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) অনুসরণ করতে হবে। উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারকারী প্রতিষ্ঠানের জন্যও কর রেয়াতের প্রস্তাব রয়েছে। কোনো প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ ব্যবহার করলে পরিশোধিত বিদ্যুৎ বিলের ৫ শতাংশ সমপরিমাণ অর্থ তাদের প্রদেয় আয়করের বিপরীতে রেয়াত হিসেবে সমন্বয় করা যাবে।

জানা গেছে, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য করছাড় ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণে ইউটিউব, ফেসবুক, টিকটকসহ বিভিন্ন আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অর্জিত আয়ের ওপর বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ উৎসে কর প্রত্যাহারের পরিকল্পনা করছে সরকার। বর্তমানে বিদেশ থেকে পাওয়া এ ধরনের আয়ের ওপর উৎসে কর কাটা হয়। তবে নতুন প্রস্তাব অনুযায়ী স্বাধীন কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সাররা এই কর থেকে অব্যাহতি পাবেন। তবে মিডিয়া হাউস বা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো এই সুবিধার আওতায় আসবে না।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবাখাতকে আরও প্রতিযোগিতামূলক করতে ফিন্যান্স বিল ২০২৬-এ এ-সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হবে। সংশ্লিষ্টদের মতে, করছাড় কার্যকর হলে দেশের প্রায় পাঁচ লাখ ফ্রিল্যান্সার এবং দ্রুত সম্প্রসারণশীল ‘ক্রিয়েটর ইকোনমি’ নতুন গতি পাবে।

এ ছাড়া রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের ভাড়ার ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও এক বছর বাড়ানোর চিন্তা করছে সরকার। বর্তমান সুবিধার মেয়াদ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। তবে যাত্রীসংখ্যা বৃদ্ধি এবং নগর পরিবহনে মেট্রোরেলের গুরুত্ব বিবেচনায় এ সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব বাজেটে অন্তর্ভুক্ত হতে পারে। ২০২২ সালের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর থেকে মেট্রোরেল রাজধানীর অন্যতম জনপ্রিয় গণপরিবহনে পরিণত হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় সাড়ে তিন লাখ যাত্রী এই সেবা ব্যবহার করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!