× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:৫১ এএম

পরিপূর্ণ বিশ্রামে আছি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:৫১ এএম

পরিপূর্ণ বিশ্রামে আছি

গত কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। মৃত্যুর খবরে উদ্বিগ্ন তার ভক্ত ও শুভাকাক্সক্ষীরা। তবে মৃত্যুর খবর চোখে পড়া মাত্রই লাগাম টেনেছেন বৃষ্টি নিজেই।

মৃত্যুর গুজবে ক্ষুব্ধ হয়ে এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি জীবিত আছেন, ভালো আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে বিশ্রামে আছেন। অভিনেত্রীর ভাষ্য, ‘মহান আল্লাহর রহমতে ভালো আছি। বাসাতেই আছি আমি। পরিপূর্ণ বিশ্রামে আছি।’

তিনি যোগ করেন, ‘আমার অ্যাপয়েন্টমেন্ট করা ডাক্তার রয়েছেন, সেখানে নিয়মিত চেকআপ করাতে হয়। আমি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলছি।’

অভিনেত্রীর মাথায় টিউমার ধরা পড়ার পর দুটি সার্জারি সম্পন্ন হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে বাসায় সময় পার করছেন তিনি। তানিয়া বলেন, ‘দুটি সার্জারি হয়েছে, তৃতীয় সার্জারি করাতে কিছুটা সময় লাগবে। মাথায় নতুন করে কোনো জটিলতা যেন না হয়, এ কারণে বাসায় বেশি থাকি। এখন খুব একটা বাইরে বের হই না।’

চলতি বছরে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারও সফল হয়।

এদিকে, তানিয়া বৃষ্টি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমা। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে আবার বড় পর্দায় কাজ করেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান খান। ২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’সিনেমা দিয়ে যাত্রা শুরু হয়েছিল তানিয়া বৃষ্টির। সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তানিয়া অভিনীত ‘গোয়েন্দাগিরি’।

রূপালী বাংলাদেশ

Link copied!