× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:৫৪ এএম

জাল লাইসেন্সে ১৭ বছর উড়োজাহাজ চালালেন পাইলট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:৫৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কানাডায় দীর্ঘদিন ধরে ভুয়া যোগ্যতার নথি ব্যবহার করে যাত্রীবাহী বিমান পরিচালনার অভিযোগে এক সাবেক পাইলটকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্ত জিওফ্রে ওয়াল (৫৯) ২০০৯ থেকে ২০২৫ সালের মধ্যে দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ৯০০-এর বেশি ফ্লাইট পরিচালনা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ওয়াল দীর্ঘ সময় ধরে নিজের পেশাগত যোগ্যতা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে এয়ার কানাডা এবং দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে প্রতারণা করেছেন। গত বছর অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।

এয়ার কানাডা জানিয়েছে, নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় তার কাগজপত্রে অসঙ্গতি ধরা পড়ার পরপরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে বিষয়টি স্বপ্রণোদিত হয়ে কানাডার পরিবহন কর্তৃপক্ষ ট্রান্সপোর্ট কানাডার কাছে জানানো হয়।

পিল রিজিওনাল পুলিশের ডেপুটি চিফ নিক মিলিনোভিচ বলেন, ওয়াল ১৯৯৮ সালে পাইলট হিসেবে কর্মজীবন শুরু করেন এবং প্রায় ২৭ বছর এয়ার কানাডার সঙ্গে যুক্ত ছিলেন। তার একটি বৈধ বাণিজ্যিক পাইলট লাইসেন্স থাকলেও বড় বাণিজ্যিক উড়োজাহাজের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় উচ্চতর ‘এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স’ তার ছিল না।

কর্তৃপক্ষের ভাষ্য, এই বিশেষ লাইসেন্স অর্জনের জন্য একাধিক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কিন্তু ওয়াল জাল নথির মাধ্যমে নিজেকে ওই যোগ্যতার অধিকারী হিসেবে উপস্থাপন করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

গত বছর নথিপত্র পর্যালোচনার সময় অনিয়ম শনাক্ত হওয়ার পর ট্রান্সপোর্ট কানাডা তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর গত ১ জুন তার বিরুদ্ধে জালিয়াতি, নথি জাল করা এবং ভুয়া ট্রেডমার্ক সংরক্ষণসহ মোট সাতটি অভিযোগ আনা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!