× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০২:৪১ এএম

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০২:৪১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে আগামী শুক্রবার ঢাকায় পৌঁছাবেন দীনেশ ত্রিবেদী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন সূত্র বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী মৃণাল ত্রিবেদীও ঢাকায় আসবেন।

চলতি বছরের এপ্রিল মাসে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় নয়াদিল্লি। ৭৫ বছর বয়সী এই রাজনীতিকের নিয়োগকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের প্রায় ৫৫ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে ভারত।

দীনেশ ত্রিবেদী দায়িত্ব নিচ্ছেন পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়ে। প্রণয় ভার্মা ইতোমধ্যে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!