× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০২:৩১ এএম

গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা মাঝি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০২:৩১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোচিত মুখ কলিতা মাঝি এবার রাজ্যের গৃহায়ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। একসময় গৃহকর্মী হিসেবে কাজ করা এই বিধায়ক সম্প্রতি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নতুন দায়িত্বে নিযুক্ত হয়েছেন।

বুধবার রাজ্য সরকারের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ৪১ সদস্যের মন্ত্রিসভার বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টনের তথ্য জানানো হয়। এতে নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর ভাগ করে দেওয়ার পাশাপাশি আগে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন মন্ত্রীর ক্ষেত্রেও আংশিক পরিবর্তন আনা হয়েছে।

সরকারি তালিকা অনুযায়ী, প্রতিমন্ত্রী পদে থাকা কলিতা মাঝির ওপর গৃহায়ণ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম আসন থেকে জয়ী হন কলিতা মাঝি। নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামা প্রসন্ন লাহিড়ীকে ১২ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের মন্ত্রিসভায় ১৯ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। মুখ্যমন্ত্রী নিজ দায়িত্বে রেখেছেন স্বরাষ্ট্র, আইন ও বিচার, ভূমি ও ভূমি রাজস্ব এবং বিদ্যুৎ—এই চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।

রূপালী বাংলাদেশ

Link copied!