× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:৫৭ এএম

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক দিতে হবে না

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:৫৭ এএম

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক দিতে হবে না

ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়াতে যাচ্ছে সরকার। আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না। বর্তমানে ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে কোনো শুল্ক কাটা হয় না। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই নতুন বিধানের কথা জানাতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি রয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে আগামী অর্থবছর অব্যাহতির সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে। এ ছাড়া, একটি লোন হিসাবের বিপরীতে শুধু একবারই আবগারী শুল্ক কটার বিধান করা হচ্ছে।

এ ছাড়া জুয়েলারি সেবার বিপরিতে ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে ২ হাজার ৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ করা হতে পারে আগামী অর্থবছরে। অর্থাৎ, সোনার অলংকার কিনতে প্রতি ভরিতে ২ হাজার ৫০০ টাকা ভ্যাট দিতে হবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!