× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:২৮ এএম

আনন্দ ভাগাভাগি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:২৮ এএম

আনন্দ ভাগাভাগি

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর আনন্দ অবরুদ্ধ কারাজীবনেও ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক। জেলা কারাগারের বন্দিদের মাঝে বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করতে তিনি বিশেষ এই ব্যবস্থা করেন। উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপের আমেজ যখন বিশ্বজুড়ে, তখন টাঙ্গাইল জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে টেলিভিশন স্থাপনের মাধ্যমে কারাবন্দিদের জন্য খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক শরীফা হক জানান, নিয়মিত পরিদর্শনে গেলে কারাবন্দিরা খেলা দেখার অনুরোধ জানান। একজন স্বাভাবিক মানুষের মতোই বন্দিদেরও এই আনন্দে শরিক হওয়ার অধিকার রয়েছেÑ এমন মানবিক তাগিদ থেকেই তিনি এই উদ্যোগ নেন। জেল সুপার জানান, কারাগারে টেলিভিশন চালুর পর থেকে কারাবন্দিদের মাঝে আনন্দ ও শৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!