× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:২৮ এএম

যুবকের কারাদণ্ড 

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:২৮ এএম

যুবকের কারাদণ্ড 

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও পরিবারের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে জিহাদ (২১) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এ সাজা দেন। সাজাপ্রাপ্ত জিহাদ ইসলামপুর উপজেলার বাসিন্দা, তবে তিনি দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকায় নানাবাড়িতে থাকতেন। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, কালিকাপুরে মাদক সেবন করে মা, নানি ও স্ত্রীর সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করার সময় জিহাদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, যুবকটি অপরাধ স্বীকার করায় তাকে এই দ- দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!