× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পূর্বাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:১১ এএম

 উদ্ধারে এলাকাবাসীর প্রতিবাদ

৬০ বছরের পুরোনো রাস্তা কেটে প্রতিবন্ধকতা

পূর্বাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:১১ এএম

৬০ বছরের পুরোনো রাস্তা কেটে প্রতিবন্ধকতা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে দীর্ঘ ৬০ বছর ধরে ব্যবহৃত একটি গ্রামীণ রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় শতাধিক পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। এই অন্যায়ের প্রতিবাদে এবং রাস্তাটি উদ্ধারের দাবিতে গতকাল শনিবার দুপুরে স্থানীয়রা এক প্রতিবাদ সভা করেছেন।

প্রতিবাদ সভায় স্থানীয় বাসিন্দা হাফেজ মাওলানা মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে মাওলানা কাজী ওমর ফারুক, মন্নান মিয়া ও জন্নান মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতা-পূর্ব সময় থেকে রামচন্দ্রপুর গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। দেওরাছড়া চা-বাগানের শ্রমিকসহ শতাধিক পরিবারের প্রতিদিন যাতায়াতের একমাত্র সড়ক এটি। স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিদের উদ্যোগে রাস্তাটি ধাপে ধাপে ১৬ ফুট পর্যন্ত প্রশস্ত করা হয়েছিল। কিন্তু সম্প্রতি স্থানীয় বাসিন্দা খুর্শেদ মিয়া ও তার বড় ভাই বারিক মিয়া রাস্তাটি দুপাশ থেকে কেটে সংকুচিত করে ফেলেছেন।

গ্রামবাসীর দাবি, রাস্তা কাটার পাশাপাশি বারিক মিয়া সেখানে গর্ত করে ময়লা-আবর্জনা ফেলছেন, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমে রাস্তাটির বর্তমান অবস্থার কারণে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া এবং মৃতদেহ বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা জন্নান মিয়া বলেন, ‘আমাদের চলাচলের পথটি এভাবে বন্ধ করে দেওয়া অমানবিক। বাচ্চারা স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

এদিকে রাস্তা কেটে ফেলার বিষয়ে অভিযুক্ত বারিক মিয়া বলেন, ‘রাস্তাটি আমার দলিলের জায়গায় পড়েছে, তাই আমি কেটেছি। এখানে কারো সমস্যা কি না, তা আমার জানার বিষয় নয়।’

গ্রামবাসী দ্রুত সরেজমিন তদন্ত সাপেক্ষে রাস্তাটি দখলমুক্ত করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, মানুষের চলাচলের রাস্তা কেটে দেওয়া অত্যন্ত দুঃখজনক। গ্রামবাসীর স্বার্থ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, রাস্তা কাটার বিষয়ে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!