× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

অপহৃত কন্যার সন্ধানে অসহায় মায়ের আকুতি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:১৩ এএম

অপহৃত কন্যার সন্ধানে অসহায় মায়ের আকুতি

কুমিল্লার লাকসামে কিশোরী কন্যাকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন এক অসহায় মা মোছা. ফারহানা মাহমুদা ঝর্ণা। দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকা ১৫ বছর বয়সি কন্যা শাহিনুর আক্তার শিফাকে উদ্ধারে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও মানবাধিকার সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে দেওয়া লিখিত বক্তব্যে উপজেলার গাজীমুড়া এলাকার বাসিন্দা মা ফারহানা মাহমুদা অভিযোগ করেন, ডেন্টিস্ট শাহজাহান মজুমদারের ছেলে শামীমসহ একাধিক ব্যক্তি তার মেয়েকে অপহরণ করেছে। দীর্ঘ সময় গুম করে রাখা এবং জোরপূর্বক শারীরিক সম্পর্কের কারণে তার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার পথে মেয়েটিকে প্রথমবার অপহরণ করা হয়। প্রায় ৪৫ দিন নিখোঁজ থাকার পর তাকে উদ্ধার করা গেলেও গত ২০ এপ্রিল লাকসামের তিশা বাস কাউন্টারের সামনে থেকে তাকে আবারও অপহরণ করা হয়। এরপর থেকে মেয়েটির কোনো খোঁজ মিলছে না।

অসহায় মা জানান, একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েও কাক্সিক্ষত ফল না পাওয়ায় গত ১১ মে তিনি কুমিল্লার আদালতে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ডেন্টিস্ট শাহজাহান মজুমদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে, লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী জানিয়েছেন, এ বিষয়ে একটি জিডি রয়েছে এবং ভুক্তভোগীকে উদ্ধারের চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!