নাটোরের লালপুরে ইউপি সদস্য মনির হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রেজাউল করিম। গতকাল শনিবার দুপুরে ইসলামপুর গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, পূর্ববিরোধের জেরে গত ৭ মে মনির হোসেন ও তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে বিচার না পাওয়ায় এবং নিরাপত্তা ঝুঁকিতে থাকায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন