× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

অপসারণের দাবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:২২ এএম

অপসারণের দাবি

নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ঢেলে পুড়িয়ে বৃদ্ধ আফাজ উদ্দিনকে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও থানার ওসির অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে নিহতের স্বজনরা এই কর্মসূচি পালন করেন। পরে তারা থানার সামনে গিয়ে অবস্থান নেন। স্বজনদের অভিযোগ, ৩ জুন ভোরে দুর্বৃত্তরা আফাজ উদ্দিনের ওপর পেট্রোল ঢেলে আগুন দেয়, যার ফলে ৬ জুন তিনি ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। উল্টো প্রভাবশালীরা বাদীপক্ষকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন নিহতের স্বজনরা। দ্রুত সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!