ময়মনসিংহের নান্দাইলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে সাংবাদিকদের তিন দিনব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শনিবার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি হলরুমে জুম মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত। পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীন অনুষ্ঠানটি সমন্বয় ও সঞ্চালনা করেন। প্রশিক্ষণে নান্দাইলের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক এই কর্মশালার প্রথম দিনের রিসোর্স পার্সন ছিলেন ঢাকা স্ট্রিম অনলাইনের প্ল্যানিং এডিটর জি এম মোস্তাফিজুল আলম। প্রশিক্ষণে নান্দাইল প্রেসক্লাবের নেতারাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন