× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

অস্ত্রসহ গ্রেপ্তার ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:৪২ এএম

অস্ত্রসহ গ্রেপ্তার ২

যশোরের শার্শায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন—রুদ্রপুর এলাকার রাসেল রানা ও পুটখালীর জিয়াউর রহমান ওরফে হাফিজুর।

পুলিশের ভাষ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে রুদ্রপুর গ্রামে অভিযান চালিয়ে রাসেল রানাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যানুযায়ী শয়নকক্ষ থেকে অস্ত্র ও ম্যাগাজিনগুলো উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বেনাপোলের পুটখালী থেকে জিয়াউর রহমানকে আটক করা হয়। পুলিশ জানায়, রাসেল রানার বিরুদ্ধে পূর্বে মাদক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!