× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:৪৩ এএম

ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:৪৩ এএম

ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে সরকারি ট্যাগ লাগানো বস্তায় ধান বহনের অভিযোগে সাধন ঘোষ (৩৮) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাধন খুলনার বটিয়াঘাটার বাসিন্দা। এ সময় ধানবোঝাই একটি ট্রাকসহ ৪৩১ বস্তা ধান জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানা পুলিশ ট্রাকটি আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, অতিরিক্ত সুবিধা পাওয়ার আশায় সাধন ঘোষ সরকারি সিলযুক্ত বস্তায় ধান ভরে খুলনার দিকে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় এসআই মো. হাসানুজ্জামান বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ওসি শেখ সাইফুল ইসলাম জানান, জব্দ করা ধান ও ট্রাক খাদ্য গুদামে রাখা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!