সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) মো. নূরুল হুদার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা। গতকাল বুধবার সকালে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় সমিতির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে গ্রাহকরা অভিযোগ করেন, জিএম যোগদানের পর থেকে সেবার মান কমেছে এবং গ্রাহকদের হয়রানি বেড়েছে। এ ছাড়া কোনো টেন্ডার ছাড়াই দপ্তরের গাছ ও পুরাতন মালামাল বিক্রির মতো অনিয়মের অভিযোগও আনা হয়। তবে অভিযোগ অস্বীকার করে জিএম মো. নূরুল হুদা বলেন, অসাধু ইলেকট্রিশিয়ান ও দালালদের অবৈধ কর্মকা-ে বাধা দেওয়ায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এদের সঙ্গে সমিতির কিছু অসাধু কর্মচারীও জড়িত। যথাযথ তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। এ বিষয়ে দ্রুত সুরাহা চেয়েছেন গ্রাহকরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন