× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:১৫ এএম

বিয়ের ৭মাসের  মাথায় তরুণীর  মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রেমের টানে পালিয়ে বিয়ে করার ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এবিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনার পর স্ত্রীকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ০৮টার দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকার ভাড়া বাসায় এঘটনা ঘটে।

নিহত তরুণী উপজেলার হাইলধর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শামশুল আলমের বাড়ীর আব্দুল জলিলের মেয়ে খাদিজা সুলতানা কাশপি (১৬)। তিনি একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজী মাঝির বাড়ির আব্দুস সালামের ছেলে মোহাম্মদ মারুফ (১৯) এর স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭মাস আগে পালিয়ে গিয়ে বিয়ে করে তারা। এরপর ৫মাস আত্মগোপনে থাকলেও গত মাস-দুয়েক ধরে মালঘর বাজার এলাকায় ভাড়া বাসায় থাকা শুরু করে।

ঘটনার বিষয়ে নিহত কাশপির মা শাহিনুর আক্তার বলেন, আজ সন্ধ্যার পর ফোন করে মারুফ আমাকে জানায় আমার মেয়ে অসুস্থ। ফোন পাওয়ার সাথে সাথে আমি তাদের বাসায় আসি। এসে দেখতে পায় আমার মেয়ে শুয়াবস্থায় আছে। এবং মারুফ আমাকে বলে যে আমার মেয়ে ফাঁসি খেয়েছে। এসময় তাকে হাসপাতালে নিতে বললে সে আমাকে ঘরের ভেতর দরজা বন্ধ করে গাড়ি আনতে যায় এবং চুপিসারে আমার মেয়েকে আনোয়ারা হাসপাতালে নিয়ে গিয়ে সে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ উপমা চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তরুনীর গলার বিভিন্ন অংশে দাগ পাওয়া গেছে।

পুলিশ জানায়, ঘরের ভেতর আসবাবপত্র-কাপড়চোপড় ছড়িয়ে-ছিটিয়ে ছিলো। ঘরে কোনো রশি কিংবা এজাতীয় জিনিসপত্র পাওয়া যায়নি।

এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন,  পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছে। “মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!