× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চক্ষুসেবা কর্মশালা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০১:৩০ এএম

চক্ষুসেবা কর্মশালা

কিশোরগঞ্জের তাড়াইলে প্রাথমিক চক্ষুসেবা বিষয়ক স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘আনদেরি হিলফে’-এর আয়োজনে এই কর্মশালাটি সম্পন্ন হয়। কর্মশালাটি বাস্তবায়নে সহযোগিতা করেছে ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহের ‘ভিশন সেন্টার’। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২২ জন স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন। তাদের চোখের প্রাথমিক রোগ শনাক্তকরণ, রোগীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান, জটিল রোগীদের দ্রুত বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে রেফার করা এবং চক্ষু স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে চোখের স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোই এই কর্মশালার মূল উদ্দেশ্য।

রূপালী বাংলাদেশ

Link copied!