× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০১:৩৮ এএম

বন্ধ সব জুয়েলার্স

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণসহ নগদ ২৫ লাখ টাকা লুট

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০১:৩৮ এএম

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণসহ নগদ ২৫ লাখ টাকা লুট

রাজশাহী মহানগরীর ব্যস্ততম এলাকা সাহেববাজার স্বর্ণপট্টিতে ‘কারুশ্রী জুয়েলার্স’-এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পাশের দোকানের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রূপা এবং নগদ ২৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে রাজশাহীর সব জুয়েলার্স দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার রাতের যেকোনো এক সময় এই ঘটনা ঘটে। চোরচক্র প্রথমে পাশাপাশি অবস্থিত ‘আফিয়া জুয়েলার্স’-এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর দুই দোকানের মধ্যবর্তী দেওয়াল কেটে ‘কারুশ্রী জুয়েলার্স’-এ ঢুকে সিন্দুক ও শোকেস থেকে এসব মূল্যবান সম্পদ লুট করে। আফিয়া জুয়েলার্সে কোনো মালামাল না থাকায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রাজশাহী জেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম অপু বলেন, এটি অত্যন্ত সুপরিকল্পিত একটি অপরাধ। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা দোকানপাট খুলব না।’ নগরীর প্রধান বাণিজ্যিক এলাকায় এমন চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), সিআইডি ও ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহের পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তিগত সহায়তায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!