বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ি গ্রামে মর্জিনা বেগম (৫৩) নামে এক বিধবা নারী বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আব্দুস ছামাদের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।
নিহতের ভাসুর মোহাম্মদ আলী জানান, প্রায় দুই বছর আগে মর্জিনার স্বামী মারা যান। মর্জিনার বড় ছেলে প্রবাসে থাকেন এবং ছোট ছেলে ছানোয়ারকে নিয়ে তিনি বাড়িতে থাকতেন। শনিবার বিকেলে সকলের অগোচরে নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন তিনি। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল এবং পরে রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান। আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যায় যাবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন