ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নারীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৮:২০ এএম

সিরাজগঞ্জ মহাসড়কের যমুনা সেতুর পশ্চিমপাড় এলাকায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিকৃত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। গতকাল সোমবার ভোরে মহাসড়কের কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় স্থানীয় লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে কামারখন্দ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা মহাসড়কের পাশে এক নারীর মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।