টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের বেলতলা বাজার এলাকা থেকে ৪৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবু সাঈদ ওরফে মিন্টু (৪২)। তিনি উপজেলার ধরিচন্দ্রবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গত সোমবার রাত ৯টার দিকে ধনবাড়ী থানার পুলিশ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনার সময় পাইস্কা ইউনিয়নের বেলতলা বাজারে মিন্টু দর্জির দোকানের সামনে পাকা রাস্তা থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৪ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

