ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:৪২ এএম

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তীব্র যানজট নিরসন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার দুপুরে উলিপুর হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, উলিপুর শহরে দিন দিন যানবাহনের সংখ্যা বাড়ায় প্রধান সড়কে নিয়মিত দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং জরুরি চিকিৎসা সেবাগ্রহণকারীরা চরম ভোগান্তিতে পড়ছেন। তারা আরও বলেন, শহরের ভেতরের যানবাহনের চাপ কমাতে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ এখন সময়ের দাবি।