ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

চালক নিহত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:৪৩ এএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী বাসের চাপায় আলমসাধু চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় চুড়ামনকাটি-চৌগাছা সড়কের আব্দুলপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হাফিজুর রহমান (৪০)। তিনি চৌগাছা উপজেলার মাঠ চাকলা গ্রামের জামায়াত আলীর ছেলে। আহত খোকন আলী (৫০) একই গ্রামের বাসিন্দা এবং বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুর রহমান আলমসাধু চালিয়ে চুড়ামনকাটি বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যবিপ্রবির শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুকে ধাক্কা দেয়। পরে আলমসাধু চালক ও যাত্রী সড়কে ছিটকে পড়েন এবং বাসটি চালক হাফিজুর রহমানকে চাপা দেয়। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন।