ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

পথচারী নিহত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:২০ এএম

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় নির্মল সরকার (৪৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক ফয়জুল্লাহ (২৮) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মল সরকার যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের ফরিদপুর গ্রামের ভজন সরকারের ছেলে। আহত মোটরসাইকেলচালক ফয়জুল্লাহ মাগুরা সদর উপজেলার মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের ছেলে নিপ্পন সরকার জানান, সকাল ৮টার দিকে তার বাবা নির্মল সরকার রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে নির্মল সরকার ও মোটরসাইকেলচালক ফয়জুল্লাহ আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে নির্মল সরকারের মৃত্যু হয়।