নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাবাসপুর এলাকার খেয়াঘাট থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রঞ্জন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

