ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

ইয়াবাসহ গ্রেপ্তার ২

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:২১ এএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার এলাকা থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চরজব্বর থানাধীন হারিছ চৌধুরী বাজার জিরো পয়েন্ট সংলগ্ন শিপন স্বর্ণ শিল্পালয় জুয়েলার্স দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানকালে দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেনÑ সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের আলেয়া মেম্বার বাড়ির মো. ইলিয়াছ হোসেন রিয়াজ (২৭), পিতা বেলাল হোসেন ও মাতা আলেয়া বেগম এবং মো. রাকিব (২৬), পিতা মো. আব্দুল ছোবাহান ও মাতা রহিমা বেগম।