বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদী থেকে এক অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা ভাসমান আবর্জনার সঙ্গে আটকে থাকা মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি ধুনট থানা পুলিশকে জানান। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মাছ ধরতে গিয়ে জেলেদের নজরে মরদেহটি আসে। ধারণা করা হচ্ছে, উজান থেকে স্রোতের টানে মরদেহটি ভেসে এসে নদীর আবর্জনার সঙ্গে আটকে যায়। তবে নিহত নারীর পরিচয় এবং মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

