ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সার ও বীজ বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:১৭ এএম

কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রণোদনা কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, বিভিন্ন সবজির বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. শরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান। কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের প্রত্যেককে ২০ কেজি সার, ৫ কেজি আমন ধানের বীজ এবং বিভিন্ন ধরনের সবজির বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় ১ হাজার ২৫০ জন কৃষককে আমন ধানের বীজ ও সার এবং ৩ হাজার ৩০০ জন কৃষককে বিভিন্ন ধরনের সবজির বীজ দেওয়া হয়েছে।