ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গৃহবধূর আত্মহত্যা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:৫১ এএম

পারিবারিক কলহের জেরে নওগাঁর রাণীনগরে জুথি আক্তার (২১) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। প্রেমের সম্পর্কে চার মাস আগে বিয়ে হলেও সংসারে নিত্য অশান্তি ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। জুথির বাবার পরিবারের অভিযোগ, স্বামী মোকাদ্দেছ আলী শুভ ও তার বাবা-মা জুথিকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন এবং আত্মহত্যার প্ররোচনা দিতেন। মৃত্যুর পর স্বামী ও শ্বশুর হাসপাতালের বারান্দায় মরদেহ ফেলে পালিয়ে যান। এ ঘটনায় শুক্রবার বিকেলে জুথির মা আরজিনা বেগম বাদী হয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।