চট্টগ্রামের সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে মো. রাফসান (২০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রামমুখী ঢাকা মেইল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফসান নরসিংদীর মাধবদীর সাইদুল বেপারীর ছেলে। জানা যায়, রাফসান তিন বন্ধুর সঙ্গে ট্রেনের ছাদে চড়ে সীতাকু-ে ভ্রমণে এসেছিলেন। স্টেশনে ট্রেন থামলে ছাদ থেকে নামার সময় বৃষ্টির কারণে পিচ্ছিল ছাদে পা পিছলে নিচে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পেলে বন্ধুরা তাকে দ্রুত সীতাকু- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

