ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ওয়ার্ড সম্মেলন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:৫৫ এএম

চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দর্শনা অডিটরিয়ামে জেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। জামায়াতে ইসলামীর জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। সম্মেলনে চুয়াডাঙ্গা জেলার আওতাধীন সব ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন। বক্তারা সংগঠনের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।