ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দুই জুয়াড়ি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:২৬ এএম

যশোরের শার্শা উপজেলার টেংরালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানার পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা, এক সেট তাস ও একটি মাদুর জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑ টেংরালী (দক্ষিণপাড়া) গ্রামের সমশের আলীর ছেলে মো. সামাউল ইসলাম (৩৫) ও ইয়াকুব আলীর ছেলে মো. সেলিম রহমান (৩৭)। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি দল উপজেলার টেংরালী গ্রামের দক্ষিণপাড়ায় মো. বশিয়ার উদ্দিনের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তাস ও টাকার মাধ্যমে জুয়া খেলার অভিযোগে দুজনকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।