ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৩:০০ এএম

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৯৪ বোতল ফেনসিডিলসদৃশ মাদকদ্রব্য ‘উইনকেরেক্স’ উদ্ধার করেছে র‌্যাব-৬। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার খারহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খারহাট গ্রামের দাউদ আলীর ছেলে মো. হোসেন আলীকে (৩৮) ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ গ্রেপ্তার করা হয়। র‌্যাব আরও জানায়, অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।