ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

মাদকসেবীকে কারাদণ্ড 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৩:০১ এএম

বরিশালের গৌরনদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- ও তিন হাজার টাকা অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিখাসার এলাকা থেকে ইউনুস (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি তিখাসার মহল্লার বাবুলের ছেলে। প্রশাসন জানায়, আটক ইউনুসের দেওয়া তথ্যের ভিত্তিতে টরকী বাসস্ট্যান্ড চাতাল এবং ঈগল পরিবহন কাউন্টারসংলগ্ন গলিতে মাদক বিক্রির অভিযোগে কয়েকটি বাসা ও সম্ভাব্য বিক্রয়স্থলে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ইউনুসকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- এবং তিন হাজার টাকা অর্থদ- দেন।