× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুবি প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০১:২৪ পিএম

নবীনবরণ

খুবি প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০১:২৪ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের ২০২৪-২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চারুকলা স্কুলের আঙিনায় এ বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম। অনুষ্ঠানের শুরুতে দুটি ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ ছাড়া সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রিন্ট মেকিং ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. নিহার রঞ্জন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত ও রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মাহবুব হোসেন। শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন, শাফিন ইমতিয়াজ শিহাব, জারিন প্রভা প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!