× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:২৩ এএম

ভারত-ইংল্যান্ড ম্যাচে আম্পায়ার মুকুল

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:২৩ এএম

ভারত-ইংল্যান্ড ম্যাচে আম্পায়ার মুকুল

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যকার বৈরী পরিস্থিতির মধ্যেই হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল। আজ শুক্রবার জিম্বাবুয়ের হারারেতে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ডের যুবারা। ওই ম্যাচের দায়িত্বে আছেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। বাংলাদেশ সময় আজ দুপুর দেড়টায় যুব বিশ^কাপের ফাইনালে লড়বে ভারত-ইংল্যান্ড। ম্যাচটিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন লুবাবালো গকুমা এবং শন হেইগ। জাহিদ বাসারাথ তৃতীয় আম্পায়ার এবং মাসুদুর রহমান মুকুল থাকবেন চতুর্থ আম্পায়ারের ভূমিকায়।

এ ছাড়া ফাইনালে ম্যাচ রেফারি হিসেবে থাকছেন গ্রায়েম লা ব্রুই। এর আগে ভারত ও আফগানিস্তানের দ্বিতীয় সেমিফাইনালেও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের মুকুল। যেখানে আফগানদের দেওয়া ৩১১ রানের জবাবে ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। এদিকে, চলমান এই যুব বিশ^কাপের চারটি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন মাসুদুর রহমান মুকুল। এ নিয়ে টানা ছয় ও সব মিলিয়ে দশমবার যুব বিশ^কাপের ফাইনালে উঠেছে রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী ভারত। বিপরীতে ইংল্যান্ড এর আগে কেবল ১৯৯৭-৯৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তারা এবার শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নামবে। একইভাবে ভারতীয় যুবারাও চাইবে এক আসর বিরতি দিয়ে আরেকবার শ্রেষ্ঠত্বের মুকুট পরতে।

রূপালী বাংলাদেশ

Link copied!