× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০২:৫৪ এএম

ইংল্যান্ডেই ফিরলেন কিউবা মিচেল

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০২:৫৪ এএম

ইংল্যান্ডেই ফিরলেন কিউবা মিচেল

বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস ছেড়ে ইংল্যান্ডের ক্লাবেই ফিরলেন কিউবা মিচেল। ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই মিডফিল্ডার। মৌসুমের বাকি সময় ক্লাবটির হয়ে খেলবেন ২০ বছর বয়সি এই ফুটবলার। গত বছরের জুলাইয়ে তিন বছরের চুক্তিতে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন কিউবা। গত ৩ জানুয়ারি পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করে ইংল্যান্ডে ফিরে যান তিনি। এই দলবদলকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সান্ডারল্যান্ড ও বার্মিংহাম সিটির বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা কিউবা মিচেল। গ্লুস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে কিউবা বলেন, ‘সবকিছু চূড়ান্ত হওয়ায় ভীষণ খুশি। মাঠে নেমে নিজের সামর্থ্য দেখাতে চাই এবং দল যেভাবে ভালো করছে, তাতে অবদান রাখতে চাই।’ বাংলাদেশ থেকে ফেরার পরপরই এই সুযোগ আসে বলে জানান কিউবা, ‘ফেরার পর আমার এজেন্ট বিষয়টি জানায়। দলটির পরিকল্পনা ও পারফরম্যান্স আমাকে আকৃষ্ট করেছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।’ জামাইকান বাবা ও বাংলাদেশি মায়ের সন্তান কিউবা গত নভেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক করেন। পরে ভারতের বিপক্ষে ২২ বছর পর ঐতিহাসিক জয়ের দলেও ছিলেন এই তরুণ। কিউবা এমন সময়ে গ্লুস্টার সিটিতে যোগ দিয়েছেন, যখন ক্লাবটি সরাসরি প্রমোশনের দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা গ্লুস্টার সিটির মূল লক্ষ্য এখন টেবিলের শীর্ষে থাকা দলের সঙ্গে ব্যবধান কমিয়ে শিরোপা জেতা অথবা অন্তত প্লে-অফ নিশ্চিত করে ওপরের স্তরে উঠে যাওয়া।

রূপালী বাংলাদেশ

Link copied!