× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৭:২৫ এএম

মেসি ম্যাজিকে মায়ামির দারুণ জয়

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৭:২৫ এএম

মেসি ম্যাজিকে মায়ামির দারুণ জয়

মেজর লিগ সকারে লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে ইন্টার মায়ামিক ৪-২ গোলে হারাল অরল্যান্ডো সিটিকে। বক্সের বাইরে থেকে দারুণ দুটি গোল করেছেন মেসি। আরেক তরুণ আর্জেন্টাইন মাতেও সিলভেতি গোল পেয়েছেন। দুই গোলে পিছিয়ে পড়েও মেসির নৈপুণ্যে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। আগের ম্যাচে ৩-০ গোলে হারের পর এবার ২৫ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে মেসির দল। আরেকটি হারের শঙ্কা জাগছিল। তবে জ¦লে উঠলেন মেসি। ঝলক দেখালেন দ্বিতীয়ার্ধে। দুই গোল শোধ করে দুই গোলের ব্যবধানেই জিতল তার দল। ঘরের মাঠে ১৮ ও ২৪ মিনিটের দুটি গোল করে অরল্যান্ডো। দ্বিতীয়ার্ধে মায়ামির হয়ে দুটি গোল করেন মেসি, একটি করে গোল করেন মাতেও সিলভেতি ও তেলাস্কো সেগোভিয়া।

জোড়া গোলে মেসির ক্যারিয়ার গোল হলো এখন ৮৯৮টি। ঘুরে দাঁড়িয়ে এমন পারফরম্যান্স ছাড়াও মায়ামির জন্য জয়টি বিশেষ কিছু আরেকটি কারণে। অরল্যান্ডোর মাঠে ১০ বারের চেষ্টায় তাদের প্রথম জয় এটি। ম্যাচের ৬২ শতাংশ সময় বল ছিল মায়ামির নিয়ন্ত্রণে। অরল্যান্ডো গোলে শট নিতে পারে স্রেফ দুটি। সেই দুটিই কার্যকর হয়। মায়ামি গোলে ৯টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৭টি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে দ্রুতই সফল হয় মায়ামি। ৪৯ মিনিটে বক্সের একটু বাইরে থেকে বাঁকানো শটে বল জালে জড়ান সিলভেতি। মেসির সাবেক ক্লাব নুওয়েল’স ওল্ড বয়েজ থেকে গত বছর মায়ামিতে যোগ দেওয়া ২০ বছর বয়সি উইঙ্গারের দ্বিতীয় ক্যারিয়ার গোল এটি। মেসির প্রথম গোলটি আসে ৫৭ মিনিটে। বক্সের একটু বাইরে নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে বাইরে থেকেই যখন বাঁ পায়ে শট নেন তিনি, সামনে তখন প্রতিপক্ষের চারজনের জটলা। কিন্তু তার গতিময় শট আশ্রয় নেয় জালে। মায়ামি ম্যাচে প্রথমবার এগিয়ে যায় ৮৫ মিনিটে।

বক্সের ভেতর মেসির টোকা থেকে বল পেয়ে ফাঁখা থাকা সেগোভিয়া অনায়াসেই পরাস্ত করেন গোলকিপারকে। ৮৮ মিনিটে মেসিকে পেছন দিক থেকে ফেলে দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অরল্যান্ডোর কলিন গাসকি। সেই ফ্রি-কিক থেকেই দ্বিতীয় গোল করেন মেসি। তার শটে অবশ্য জোর খুব ছিল না। বল নিচু হয়ে আসে গোলকিপারের ঠিক সামনে। কিন্তু আটকাতে গিয়ে গড়বড় করেন তিনি। বল গড়িয়ে চলে যায় জালে।

ম্যাচের পর মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বললেন, তার দলের ঘুরে দাঁড়ানোর মূল কৃতিত্ব মেসির। মাসচেরানো আরো বলেন, ‘এই খেলাটির সর্বকালের সেরা ফুটবলার সে। একজন নেতাও সে এবং নেতা হিসেবে সে অন্যদেরকে অনুপ্রাণিত করে। তবে কখনও কখনও তার নিজেরও প্রেরণার প্রয়োজ হয়। সে যখন সামনে ধাবিত হচ্ছিল, আক্রমণের বিকল্প অনেক বেশি ছিল তার। যখন সুযোগ তৈরি হয়, অন্য যে কারো চেয়ে বেশি সুযোগ তৈরি করে সে। এতেই আমরা ম্যাচটি ঘুরিয়ে দিতে পেরেছি।’

রূপালী বাংলাদেশ

Link copied!