× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:৪৭ এএম

টি-টোয়েন্টি সিরিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বাংলাদেশের হার

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:৪৭ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম  বাংলাদেশের হার

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে পেস দিয়ে ঘায়েল করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে এবার তারা নিজেরাই ঘায়েল হয়েছে। তবে অস্ট্রেলিয়ার পেসে নয়, বরং স্পিন দিয়েই বাংলাদেশকে কাবু করে দিয়েছে সফরকারীরা। চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ১৩১ রানের বেশি নিতে পারেনি বাংলাদেশ। জবাবে ১০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় মিচেল মার্শের দল। ম্যাচে বাংলাদেশকে অল্পে থামানোর কারিগর অস্ট্রেলিয়ার চার স্পিনারÑ অ্যাডাম জ্যাম্পা, ম্যাট রেনশ, জোয়েল ডেভিস ও নিখিল চৌধুরী। তারা চারজন মিলে নিয়েছেন ৯ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ইনিংসে অস্ট্রেলিয়ার স্পিনারদের সর্বোচ্চ উইকেটের রেকর্ড এটি। এর আগে স্পিনে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ছিল ৭ উইকেট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২০ সালে ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে।

নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের পায়ের পেশির চোটে এদিন দলকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়। টস জিতে তিনি ব্যাটিং নিলে বাংলাদেশের শুরুটা ছিল আশা জাগানিয়া। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পর খেই হারিয়ে পুরো ২০ ওভারও খেলতে পারেনি তারা। ৫ ওভারের মধ্যে তানজিদ হাসান (১০) ও সাইফ হাসান (২০) ফিরে গেলেও পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৫১ রান করে ফেলে বাংলাদেশ। সপ্তম ওভারের শেষ বলে ড্রেসিং রুমের পথ ধরেন ভারপ্রাপ্ত অধিনায়ক হৃদয় (৮)। সেখান থেকেই শুরু বাংলাদেশের পতন।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি করে উইকেট নেন লেগ স্পিনার জ্যাম্পা ও অভিষিক্ত বাঁহাতি স্পিনার ডেভিস। এর বাইরে রেনশ ২ এবং আরেক অভিষিক্ত লেগ স্পিনিং অলরাউন্ডার নিখিল নেন ১টি উইকেট। চারজন মিলে ১২ ওভারে ৭৫ রান দিয়ে নেন ৯ উইকেট। জয় থেকে মাত্র ৩ রান দূরে থাকতে সাকলাইনের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন রেনশ। ১৮ রান করতে ২৮ বল খেলেন বাঁহাতি ব্যাটার। অস্ট্রেলিয়ার তখন আর ৪ উইকেট থাকায় সম্ভাবনা জেগেছিল তৃতীয় ওয়ানডের মতো নাটকীয়তার। তবে তেমন কিছু হতে দেননি জাভিয়ের বার্টলেট। ক্রিজে গিয়ে প্রথম বলেই চার মেরে ম্যাচ শেষ করে দেন পেস বোলিং অলরাউন্ডার। একই মাঠে শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়বে দুই দল।

 

রূপালী বাংলাদেশ

Link copied!