চট্টগ্রামের চকবাজার এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে চকবাজারের তালপট্টি এলাকার ওই দোতলা মার্কেটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সোয়া ১০টার দিকে চকবাজারের তালপট্টি এলাকার ওই দোতলা মার্কেটে আগুন লাগে। এ সময়ে ধোঁয়ায় ছেয়ে যায় চারদিকে। প্রাথমিকভাবে স্থানীয় ব্যক্তিরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পাশে ময়লার স্তূপ থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এতে বেশ কয়েকটি দোকানের আসবাব পুড়ে গেছে।
তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন