× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০১:০২ পিএম

কুমিল্লা থেকে সব রুটে বাস বন্ধ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০১:০২ পিএম

কুমিল্লা বাস টার্মিনাল। ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লা বাস টার্মিনাল। ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লায় পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা অবরোধে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে জেলার তিনটি টার্মিনাল থেকে দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, শাসনগাছা ও চকবাজার টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। ফলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

পরিবহন মালিক-শ্রমিকদের অভিযোগ, কুমিল্লা-চাঁদপুর রুটে ‘আইদি পরিবহন’ নামে একটি সার্ভিস দীর্ঘদিন কোনো রুট পারমিট ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার থেকে চলাচল করছিল।

১৬ ডিসেম্বর এই সার্ভিসের কিছু বাস জাঙ্গালিয়া বাস টার্মিনালে এনে অবৈধভাবে সেবা চালু করা হয়। এর প্রতিবাদে কুমিল্লা জেলা বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ১৭ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় কেন্দ্রীয় তিনটি টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচলে অবরোধ ঘোষণা করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!