× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:১৮ পিএম

রাতের আঁধারে রাস্তায় গাছ ফেলে ডাকাতি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:১৮ পিএম

তাড়াশ থানা। ছবি : রূপালী বাংলাদেশ

তাড়াশ থানা। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীরহাট-বেড়খালী রাস্তায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেড়খালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা সড়কের ওপর বড় গাছ ফেলে যান চলাচল বন্ধ করে ডাকাতির পরিকল্পনা করেছিল। এ সময় কয়েকজন সচেতন পথচারী ও যানবাহন চালক বিষয়টি বুঝতে পেরে দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পেয়ে তাড়াশ থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতির চেষ্টা নস্যাৎ করে। পরে পুলিশ সড়কের ওপর পড়ে থাকা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনার পর ওই সড়কে রাত্রিকালীন পুলিশ টহল জোরদার করার পাশাপাশি পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপনের দাবি করেছেন।

তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, ডাকাতির উদ্দেশ্যেই সড়কে গাছ ফেলে অবরোধ তৈরি করা হয়েছিল। তবে স্থানীয়দের সচেতনতা ও পুলিশের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রূপালী বাংলাদেশ

Link copied!