× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৬:১৯ পিএম

সিলেট সীমান্তে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

সিলেট ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৬:১৯ পিএম

ছবি- প্রতীকী

ছবি- প্রতীকী

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে আশিকুর (১৯) ও মোশাঈদ (২২) নামে দুই তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত দুজন হলেন, দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা ১২৬০ মেইন পিলারের ২ নম্বর সাব-পিলারের ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে সুপারি আনতে গেলে ভারতীয় খাসিয়ার গুলিতে আশিকুর মারা যান। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন। একই সময়ে ভারতের দমদমা সীমান্তের কাছাকাছি ভারতের রাদনে এলাকায় মোশাঈদকে (২২) গুলি করে মারা হয়।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সীমান্তের ওপারে খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!