× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৮:১৬ এএম

বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৪

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৮:১৬ এএম

বিএনপির কার্যালয় ভাংচুর। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির কার্যালয় ভাংচুর। ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে নেতাকর্মীদের কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এ হামলা চালায়।

এ সময় তারা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের চারজন নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

আহতরা হলেন- চরকিং ইউনিয়ন কৃষক দলের সদস্য মো. সাহারাজ (৩২), একই ইউনিয়নের যুবদল কর্মী মো. রুবেল (৩৫) ও মো. মনির (৩৮) এবং হাতিয়া উপজেলা সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন মজনু (৪৮)।

চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বারী অভিযোগ করে বলেন, গত শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ব্রিজ বাজারের দক্ষিণ মাথায় একটি চায়ের দোকানে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে আমাকে কুপিয়ে আহত করা হয়।

ঘটনার চার দিন পর, ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা আবু তাহেরসহ ১৩ জনকে আসামি করে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করি।

তিনি আরও বলেন, শনিবার সন্ধ্যার দিকে ওই মামলার আসামিদের গ্রেপ্তারে হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব উদ্দিন স্থানীয় ভৈরব বাজারে অভিযান চালান। অভিযানের সময় আমি এজাহারভুক্ত আসামি রিয়াজকে পুলিশকে দেখিয়ে দিই।

এর জেরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ নেতা আবু তাহেরের নেতৃত্বে তার অনুসারী রহিম মাঝি, দিদার, বিদ্যুৎ, আবুল কালাম বাশার ও জুয়েল হামলা চালায়।

এ সময় তারা কৃষক দল নেতা সাহারাজকে কুপিয়ে গুরুতর আহত করে। পাশাপাশি আরও তিনজনকে বেধড়ক পিটিয়ে জখম করে এবং কার্যালয়ে ভাঙচুর চালায়।

এ বিষয়ে জানতে একাধিকবার আওয়ামী লীগ নেতা আবু তাহেরের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলাও রয়েছে। এটি রাজনৈতিক কোনো ঘটনা নয় বলে তিনি দাবি করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!