× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ১১:১৭ এএম

ধলেশ্বরীতে আটকা পড়েছে সাত হাজার নেতাকর্মী

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ১১:১৭ এএম

আটকে পড়া লঞ্চ। ছবি : রূপালী বাংলাদেশ

আটকে পড়া লঞ্চ। ছবি : রূপালী বাংলাদেশ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা জানাতে ভোলা, চরফ্যাশন ও মনপুরা থেকে ছেড়ে আসা পাঁচটি যাত্রীবাহী লঞ্চ ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায় ধলেশ্বরী নদীতে আটকা পড়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ সীমানায় ধলেশ্বরীতে পৌঁছালে ঘন কুয়াশার কারণে লঞ্চগুলোকে জরুরিভাবে যাত্রা বিরতি নিতে হয়।

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালের সহযোগী ইজারাদার ও টার্মিনাল ব্যবস্থাপক মোহাম্মদ আফসার বিষয়টি নিশ্চিত করেন। এর মধ্যে প্রায় ৪ ঘণ্টার বেশি সময় যাত্রা বিরতি শেষে সকাল ১০টা ১৬ মিনিটে রাজধানীর সদরঘাট টার্মিনালের উদ্দেশে যাত্রা শুরু করে ফারহান-৮।

আটকে পড়া লঞ্চগুলোর মধ্যে রয়েছে বরিশাল থেকে ছেড়ে আসা এম.ভি. জাকির সম্রাট-৪, এম.ভি. অথৈ-৩, ফারহান-৮, গ্লোরি অফ শ্রীনগর-৭ এবং চাঁদপুর অ্যাডভেঞ্চার-৩।

ফারহান-৮ লঞ্চে থাকা বিএনপি নেতাকর্মীরা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দীর্ঘদিন পর কাছ থেকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে দ্বীপ জেলা ভোলা থেকে বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রায় দেড় হাজার নেতাকর্মীকে নিয়ে রাজধানীর উদ্দেশে ছেড়ে আসা হয়।

মোহাম্মদ শাহাব উদ্দিন নামের বিএনপির এক কর্মী জানান, ভোলা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী নুর ইসলাম নয়নের উদ্যোগে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে নেতাকর্মীরা রাজধানীর সদরঘাট টার্মিনালের উদ্দেশে যাচ্ছিলেন। তবে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায় ঘন কুয়াশার কারণে লঞ্চগুলো জরুরি বিরতি দেয়।

লঞ্চযাত্রী ও মনপুরা উপজেলা যুবদলের সভাপতি শামসু মোল্লা জানান, পৌষের কনকনে শীত উপেক্ষা করে রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলায় অংশ নিয়ে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ভোলা থেকে রাজধানীর উদ্দেশে ছুটে এসেছি।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে ঘন কুয়াশার কারণে যাত্রাবিরতি দিতে হয়েছে বেশ কয়েকটি লঞ্চকে।

জরুরি যাত্রাবিরতির বিষয়টি নিশ্চিত করে ফারহান-৮ লঞ্চের লাইন মাস্টার রুহুল আমিন কিবরিয়া জানান, প্রায় চার ঘণ্টা যাত্রাবিরতি শেষে রাজধানীর উদ্দেশে যাত্রা শুরু করা হয়।

তবে ঘন কুয়াশার কারণে নৌপথের কিছু দেখা যাচ্ছিল না। তাই মেঘনা ও ধলেশ্বরী নদীতে জরুরি যাত্রা বিরতি দিতে হয়েছে। এতে প্রায় সাত হাজার নেতাকর্মী আটকা পড়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!